মফস্বল সংবাদ  

রায়পুরে তুলার কারখানায় অগ্নিকান্ড

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ সড়কের একটি তুলার কারখানায় সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোঃ সেলিমের তুলার কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের এসআই কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

-আতোয়ার রহমান মনির

     
lbheading